• রাজনীতি

    আর জমি বেচে বিদেশ নয়, সহজ শর্তে ঋণ দেবো: তারেক রহমান

      প্রতিনিধি 8 February 2026 , 6:01:46 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিপক্ষের বিরুদ্ধে গীবত নয়, আমাদের লক্ষ্য দেশ পুনর্গঠন। প্রবাসীদের দুর্ভোগ লাঘবে তিনি ঘোষণা করেন, যারা চাকরির জন্য বিদেশে যান, তাদের প্রায়ই জমিজমা বিক্রি করতে হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা যেন করতে না হয়, সেই লক্ষ্যে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাদের দেশ গড়ার সুযোগ দিন।

    রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার রূপনগরের শ্যামলী ক্লাব মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হকের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

    ১৬ বছরে দেশে মেগা প্রজেক্ট হলেও মানুষের ভাগ্যের কোনো মেগা পরিবর্তন হয়নি, বরং মেগা দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, জুলাই শহীদ ও আওয়ামী লীগ আমলে অধিকারের জন্য লড়াই করা শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। আগামী ১২ তারিখ জনগণ তাদের সেই অধিকার প্রয়োগ করবে। সেদিন আমাদের সঠিকভাবে নির্ধারণ করতে হবে, কাদের দিয়ে আমরা দেশ পরিচালনা করবো।

    বিজ্ঞাপন

    নারীদের স্বাবলম্বী করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করতে না পারলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই আমরা নারীদের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে চাই। পাশাপাশি কৃষকদের উন্নয়নের জন্য দেওয়া হবে ‘কৃষি কার্ড’।

    ঢাকা-১৬ আসনের বাসিন্দাদের জন্য সুসংবাদ দিয়ে তিনি বলেন, এই আসনে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে এলাকার মানুষ এখানেই উন্নত সুচিকিৎসা পায়। এছাড়া বিএনপি সরকার গঠন করলে যুব সমাজের জন্য প্রতিটি জেলায় এবং ঢাকার প্রতিটি এলাকায় ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে।

    ঢাকা মহানগরীর জলাবদ্ধতা দূর করতে খাল খনন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বলেন, যেকোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার মাধ্যমেই আমরা আমাদের পরিকল্পনার সুফল জনগণের কাছে পৌঁছে দেবো।

    বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, স্বৈরাচার আমাদের পিছিয়ে দিয়ে গেছে। এখন আমাদের কঠোর পরিশ্রম করে দেশকে গড়ে তুলতে হবে। আমিনুল হক ঠিকমতো কাজ করছে কি না, সেটি দেখার দায়িত্ব আমার। ১২ তারিখে আপনারা ভোট দিয়ে সুযোগ দিলে বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:13 PM সামনে দ্রব্যমূল্য আরও বাড়বে, এসব সয়েই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল 3:48 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 3:32 PM আরব আমিরাতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে প্রাণহানির শঙ্কা 3:16 PM মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন ডা. জুবাইদা রহমান 3:03 PM দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই 2:48 PM চেলসির বয়সভিত্তিক দলে জাইমা রহমানের সুযোগ পাওয়ার খবর; কী বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী 1:18 PM মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক 1:05 PM নিউইয়র্কে রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ, আহত ৪ 12:59 PM ঈদের পরে কী খাবেন? 12:52 PM পাবনায় বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, নিহত ১