...
  • জাতীয়

    হেলিকপ্টার-ড্রোন-বডিক্যাম দিয়ে নির্বাচনে সহায়তা করবে বিমান বাহিনী

      প্রতিনিধি 5 February 2026 , 11:32:41 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সেনানিবাসে ‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ উপলক্ষে মাঠ পর্যায়ে মোতায়েনকৃত বিমানবাহিনী সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।

    বিমানবাহিনী প্রধান জানান, নির্বাচনকে নিরবচ্ছিন্ন ও অংশগ্রহণমূলক করতে বিমানবাহিনী তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রস্তুত রয়েছে। বিশেষ করে পার্বত্য ও দুর্গম অঞ্চলে (ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার) নির্বাচনী কার্যক্রম সহজ করতে হেলিকপ্টারের মাধ্যমে সহায়তা দেওয়া হবে। এই লক্ষ্যে বিমানবাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

    বিজ্ঞাপন

    শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিমানবাহিনী কাজ করবে। এ সময় আভিযানিক কাজে বডিক্যাম ব্যবহার করা হবে এবং ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

    ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই বাহিনীর মূল লক্ষ্য। পুরো প্রক্রিয়ায় বিমানবাহিনীর মোট ৩ হাজার ৭৩০ জন সদস্য নিয়োজিত থাকবেন।’

    হাসান মাহমুদ খাঁন বিমানবাহিনী সদস্যদের উদ্দেশে বলেন, আমাদের উপস্থিতিই হবে জনগণের বড় আশা এবং তাদের নিরাপত্তায় কোনো চিন্তা থাকবে না। ভোটাররা যাতে কোনো বিশৃঙ্খলা ছাড়া সুন্দরভাবে আসা- যাওয়া করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

    এ সময় তিনি বাহিনীর সদস্যদের সুযোগ থাকলে নিজের ভোটাধিকার প্রয়োগ করারও আহ্বান জানান।

    তিনি বলেন, জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে বিমানবাহিনী প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:32 AM হেলিকপ্টার-ড্রোন-বডিক্যাম দিয়ে নির্বাচনে সহায়তা করবে বিমান বাহিনী 11:11 AM বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ 10:59 AM বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী 10:20 AM আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় আজ 8:18 PM ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দেশ, ক্ষমতার চেয়ে-দেশ প্রেম বড়: ডা. জুবাইদা রহমান 8:04 PM বাংলাদেশ টেলিভিশন ও বেতারে-জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম 7:56 PM তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা: আবদুস সালাম 7:55 PM ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী ইশতেহার ঘোষণা 7:14 PM আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী 6:25 PM জামায়াত নেতার নির্দেশে ভোটের সিল তৈরি, থানায় মামলা, দল থেকে বহিষ্কার
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.