• আইন-আদালত

    দুই মামলায় শেখ হাসিনার ১০ বছর ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

      প্রতিনিধি 2 February 2026 , 4:39:11 প্রিন্ট সংস্করণ

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। -ফাইল ছবি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছর করে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

    এই পৃথক দুই মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের ২ বছর করে ৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

    শেখ হাসিনা-টিউলিপের মামলার বিবরণে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান।

    বিজ্ঞাপন

    ওই মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক-এর সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় আদালতে ২৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

    শেখ হাসিনা-টিউলিপের আরেক মামলার অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদক-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

    মামলায় টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ আরো দুই আসামিসহ মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন আফনান জান্নাত কেয়া। মামলার বিচার চলাকালে ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

    সুত্র: ঢাকা, ২ ফেব্রুয়ারি-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:39 PM দুই মামলায় শেখ হাসিনার ১০ বছর ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড 4:33 PM প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন, ৯০ বছর বয়সি দালাই লামা 4:25 PM ‘দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট’ 4:19 PM ঢাকা-ওয়াশিংটন বাণিজ্য চুক্তি, কমবে পাল্টা শুল্ক 4:16 PM ‘জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়’ 4:10 PM যারা নারীদের অসম্মান করে, তারা জনদরদি হতে পারে না: খুলনায় তারেক রহমান 7:38 PM ফরিদগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়রসহ ৪ বিএনপি নেতা বহিষ্কার 7:26 PM আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলা: ৫ ফেব্রুয়ারি-সাবেক এমপিসহ ১৬ জনের রায় 7:17 PM তফসিল ঘোষণার পর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার: আইএসপিআর 7:00 PM জামায়াত আমীরের-এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক: মাহদী আমিন