• আইন-আদালত

    আপিলও খারিজ, নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল আহসান

      প্রতিনিধি 1 February 2026 , 10:10:58 প্রিন্ট সংস্করণ

    ফাইল ফটো
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

    রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

    এই আসনে জামায়াতের ১১ দলীয় জোট্ট থেকে নির্বাচন করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

    বিজ্ঞাপন

    এর আগে, ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

    তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। ২১ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

    পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:10 AM আপিলও খারিজ, নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল আহসান 9:31 AM ভাষার মাস ফেব্রুয়ারি শুরু 9:01 AM আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল 8:33 PM ইসির ওয়েবসাইট থেকে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 8:23 PM সেন্টমার্টিনে টানা ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা 8:12 PM সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল: ভুটানকে ১২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ 8:01 PM স্বার্থান্বেষী মহলের নাশকতা এড়াতে, রেলপথে সতর্কতামূলক নির্দেশনা 7:08 PM মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে, ১২ জুলাই যোদ্ধার নাম বাতিল 6:47 PM শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর 6:38 PM দুর্দিন পার করে দেশের মানুষ সুদিনের পথে এগিয়েছে: মির্জা ফখরুল