
প্রতিনিধি 31 January 2026 , 6:38:01 প্রিন্ট সংস্করণ

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। দীর্ঘ দুর্দিন পার করে দেশের মানুষ সুদিনের পথে এগিয়ে আসছে। বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে’।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার-আকচা ইউনিয়নে নির্বাচনি গণসংযোগে এসব কথা বলেন। বিএনপি’র মহাসচিব বলেন, বিগত সময় আমরা শান্তিতে ছিলাম না। আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ১৪-১৫ বছরের দুর্দিন পার হয়ে আমরা সুদিনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। একটি ভালো সম্ভাবনা সামনে দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, দেশে এবার একটি ভালো নির্বাচন হবে। সবাই ভোট দিতে পারবে, ভোট দিয়ে ভালো মানুষকে এবং ভালো দলকে নির্বাচিত করতে পারবে এমন একটি আশা মানুষের মনে জেগেছে। এর আগে অনেকেই ভোটার হয়েছিল, কিন্তু ভোট দিতে পারেনি। গভীর রাতে সব ভোট নিয়ে যাওয়া হয়েছে, ভোট আগেই হয়ে গেছে। এবার সুযোগ এসেছে আমরা ঠিকমতো আমাদের ভোটটা দিতে পারব। নির্বাচনি সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।