• রাজনীতি

    ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি-বিএনপির ঘাঁটি: তারেক রহমান

      প্রতিনিধি 30 January 2026 , 7:02:50 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি-জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন, বগুড়ার মাটি-বিএনপির ঘাঁটি’। শুক্রবার বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে পথসভায় এসব কথা বলেন তিনি।

    বিজ্ঞাপন

    তারেক রহমান বলেন, ‘ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই’।

    এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি’র প্রার্থী মীর শাহে আলমও বক্তৃতা করেন। এর আগে দুপুর আড়াইটায় নেতাকর্মীদের নিয়ে তারেক রহমান বগুড়ার মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহিসওয়ারের (র.) মাজার জিয়ারত করেন। তখন বগুড়ার পথে পথে ছিল লোক সমাবেশ। এ সময় পথের পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে স্বাগত জানান বগুড়াবাসী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:30 PM জাতীয় স্টেডিয়ামে ফুটবল ম্যাচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 6:10 PM ২ লাখ টাকা বেতনে সার্ক সাংস্কৃতিক কেন্দ্রে চাকরির সুযোগ 6:00 PM বিশ্ব বাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দাম 5:43 PM ফেসবুকে পোস্ট করা নিয়ে কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যা 5:20 PM সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী 5:04 PM স্বাধীনতা দিবসে সবুজ দলকে হারাল লাল দল 4:28 PM ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনেই গণহত্যার শুরু ও স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়: স্বরাষ্ট্রমন্ত্রী 4:21 PM ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন ৫ দিনের রিমান্ডে 4:09 PM নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না: এমবাপ্পে 3:42 PM পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন