• রাজনীতি

    ২২ বছর পর ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, চলছে প্রস্তুতি

      প্রতিনিধি 27 January 2026 , 11:36:18 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। এতে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হবে বলে আশা নেতাকর্মীদের।

    জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

    দলকে বিজয়ী করতে দিক-নির্দেশনা দিবেন আগামীর পথচলায়। জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান।

    বিজ্ঞাপন

    গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, ‘ইতিমধ্যে আমরা চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলার নেতাদের সঙ্গে সভা করা করেছি। সব ইউনিটের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মূল মঞ্চের কাজ চলছে। যেহেতু পুরো এলাকাটি জনসমুদ্রে রূপ নেবে, তাই সমাবেশস্থলের বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিন থাকবে। সমাবেশে নারীদের জন্যও আলাদা ব্যবস্থা থাকবে।’

    সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন জানিয়ে সংবাদ সম্মেলনে শরীফুল আলম বলেন, ‘প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত। আমরা আশা করছি, তারেক রহমানের এই সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। সার্কিট হাউস মাঠসহ সারা শহরেই লোকসমাগম থাকবে। মাঠে সুপেয় পানির ব্যবস্থা থাকবে, পুরো সমাবেশস্থল সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রশাসনের কাছে আমরা লিখিতভাবে আবেদনও করেছি। তারা আমাদের সহযোগিতা করছেন। আমরা আশা করছি সফল একটি সমাবেশ হবে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:45 PM জাপানে টানা তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু 5:38 PM এনসিটি ইস্যু: চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা 5:37 PM ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেবেন তারেক রহমান 5:35 PM ৬ ফেব্রুয়ারি বিএনপির ইশতেহার ঘোষণা: মাহদী আমিন 5:08 PM বিচ্ছেদের পেছনে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই: পরীমনি 4:48 PM রমজানে ২৬ দিন সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার 4:16 PM ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সাতরাস্তা ছাড়লেন শিক্ষার্থীরা 4:07 PM আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই: শফিকুর রহমান 3:53 PM নাটোর-৩ আসনে এনসিপি’র নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি 3:24 PM ক্যান্টনমেন্টে ঢুকতে ‘তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী’ পরিচয় দিলেন জামায়েতের প্রার্থী