• অর্থনীতি

    কমেছে এয়ারলাইনসের বিভিন্ন খাতে আরোপিত বার্ষিক সারচার্জ

      প্রতিনিধি 23 January 2026 , 8:12:33 প্রিন্ট সংস্করণ

    কমেছে এয়ারলাইনসের বিভিন্ন খাতে আরোপিত বার্ষিক সারচার্জ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সরকার দেশের ৭টি বিমানবন্দরে ল্যান্ডিং, এয়ার ন্যাভিগেশন, পার্কিং, এম্বারকেশনসহ বিভিন্ন খাতে আরোপিত বার্ষিক সারচার্জ ৭২ শতাংশ থেকে কমিয়ে ১৪ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে। এর ফলে উচ্চ সারচার্জের চাপে থাকা দেশের এয়ারলাইনসগুলোর জন্য অবশেষে বড় ধরনের স্বস্তির খবর এসেছে।

    সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা, এক গেজেটে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে গেজেটটি জারি করেন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। সংশ্লিষ্টরা বলছেন, এতে এয়ারলাইনসগুলোর দীর্ঘদিনের আর্থিক চাপ অনেকটাই কমবে।

    বিজ্ঞাপন

    বাংলাদেশ গেজেটে প্রকাশিত সংশোধিত বিধিমালা অনুযায়ী, এয়ারলাইনসগুলো বিল বকেয়ার ৩০ দিনের মধ্যে পরিশোধ করলে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। তবে ৩১ থেকে ৬০ দিনের মধ্যে বিল পরিশোধ না হলে বকেয়া বিলের ওপর ১ শতাংশ, ৬১ থেকে ১২০ দিনের মধ্যে ১ দশমিক ২৫ শতাংশ এবং ১২০ দিন অতিক্রান্ত হলে পরবর্তী প্রতিটি ১২০ দিন বা তার অংশের জন্য ৬ শতাংশ সারচার্জ আরোপ করা হবে।

    অপরদিকে, আগে যেখানে মাসিক ৬ শতাংশ হিসাবে কার্যত বছরে ৭২ শতাংশ সারচার্জ দিতে হতো, সেখানে নতুন নিয়মে বার্ষিক সর্বোচ্চ সারচার্জ কমে দাঁড়িয়েছে প্রায় ১৪ দশমিক ২৫ শতাংশে। তবে এই সিদ্ধান্তটি এসেছে বেসরকারি এয়ারলাইনসগুলোর প্ল্যাটফর্ম অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে। সংগঠনটি এয়ারলাইনসগুলোকে টিকিয়ে রাখতে বার্ষিক সারচার্জ ৭২ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশে নামানোর দাবি জানিয়ে আসছিল।

    উল্লেখ্য, আগের নিয়মে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর তুলনায় বাংলাদেশে সারচার্জের হার ছিল অস্বাভাবিকভাবে বেশি। ভারতের ক্ষেত্রে এই হার ১২ থেকে ১৮ শতাংশ, সিঙ্গাপুরে ৮ শতাংশ, ওমানে ১০ শতাংশ এবং পাকিস্তানে মাত্র ২ শতাংশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:27 PM রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে, জনসভা মঞ্চে তারেক রহমান 7:10 PM সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে আটক ৫০৪ 7:02 PM ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি-বিএনপির ঘাঁটি: তারেক রহমান 6:53 PM ৫ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক 6:46 PM জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩: শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী নিশো ও পুতুল 6:33 PM ইরান-যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনা: মধ্যস্থতার প্রস্তাব তুরস্কের 6:27 PM নির্বাচন ও গণভোট: ১৬ দেশ থেকে ৫৭ প্রতিনিধি আসছেন পর্যবেক্ষণে 5:53 PM ২৮ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫০ দশমিক ৬ শতাংশ 5:44 PM ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে নোয়াখালীতে বিএনপি-এনসিপি সংঘর্ষ: আহত ১০ 5:34 PM ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে, এনসিপি’র নির্বাচনী ইশতেহার ঘোষণা