• চাকরি

    ৫০তম বিসিএস নিয়ে সরকারের নতুন প্রজ্ঞাপন

      প্রতিনিধি 19 January 2026 , 9:56:40 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

    রোববার (১৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    বিজ্ঞাপন

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের ভিতরের ও বাইরের আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ৯২টি পরীক্ষার হলের প্রতিটির জন্য ১ জন করে ৯২ জন এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোলরুমের দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত ১০ জনসহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০২ জন কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে মোবাইল কোর্ট আইন মোতাবেক পরীক্ষাকেন্দ্রে বা অধিক্ষেত্রে এবং সময়কালে ক্ষমতা অর্পণ করে নিয়োগ করা হলো।

    এতে আরো বলা হয়, নিয়োগ করা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে আগামী ২০ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ভবনে অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত হওয়ার জন্য এবং পরীক্ষার দিন ভোর ৪টায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ে ঢাকায় রিপোর্ট করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

    আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষা ঢাকার ৯২টি পরীক্ষার হলে একযোগে অনুষ্ঠিত হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM ঢাকায় আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায়ও রাখা যেতে পারে: ডিএমপি 3:51 PM হলুদের যত স্বাস্থ্য উপকারিতা 3:38 PM সৌদি আরব-আমিরাতে হামলা চালিয়েছে ইরান 2:58 PM সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান 2:38 PM আড়ং শপিং ব্যাগ না দেওয়ার ঘটনায় আলোচনায় রুমিন ফারহানা 2:32 PM সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ 2:20 PM ইরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল 2:03 PM বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 1:36 PM ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী 1:23 PM হলিউড পরিচালক রব রেইনার ও স্ত্রীর রহস্যমৃত্যু: ছেলে গ্রেপ্তার, মামলার আপডেট