• জাতীয়

    মাদারীপুরে ইজিবাইক-যাত্রীবাহী বাস দুর্ঘটনা: ৬ জনের মৃত্যু

      প্রতিনিধি 18 January 2026 , 7:39:05 প্রিন্ট সংস্করণ

    মাদারীপুরে ইজিবাইক-যাত্রীবাহী বাস দুর্ঘটনা: ৬ জনের মৃত্যু। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে, ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার মোস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে, এ পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

    বিজ্ঞাপন

    জানা গেছে, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় এলে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

    এতে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠান। স্থানীয়রা জানান হাসপাতালে নেয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব 5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 5:20 PM ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: সিলেটে-বাণিজ্যমন্ত্রী 5:09 PM সংঘাতে চার দেশের ফ্লাইট স্থগিত 5:09 PM যুক্তরাষ্ট্র-তেহরান যুদ্ধ: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত 4:20 PM আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী; যা জানাল পুলিশ 3:52 PM জরিপ: ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী 3:30 PM কাতার ও বাহরাইনে হামলা