• আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

      প্রতিনিধি 15 January 2026 , 6:55:45 প্রিন্ট সংস্করণ

    মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দক্ষিণ চীন সাগর থেকে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী এবং এর স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে-মার্কিন কেবল নিউজ নেটওয়ার্ক ‘নিউজ নেশন’। তবে, ইরানে ‍চলমান বিক্ষোভ আর যুক্তরাষ্ট্র নতুন করে উত্তেজনার মধ্যে দেশ দুটির সংঘাতে জড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

    বিজ্ঞাপন

    এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আবারও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অতীতে তেহরানের সঙ্গে উত্তেজনার সময় এমন রণতরীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রতিবেদনে এক মার্কিন নৌবাহিনী কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ১২টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে, যেখানে মধ্যপ্রাচ্যে রয়েছে মাত্র ৬টি।

    অপরদিকে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত অক্টোবর মাসে ট্রাম্প ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী গ্রুপকে ভূমধ্যসাগর থেকে ক্যারিবীয় অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় বর্তমানে সম্ভাব্য কোনো ইরানবিরোধী হামলায় অংশ নেয়ার মতো অবস্থানে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ নেই।

    অপরদিকে, মধ্যপ্রাচ্য বা ইউরোপে বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী মোতায়েন নেই। এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ প্রয়োগমূলক কৌশলের অংশ হিসেবে মধ্যপ্রাচ্য থেকে নজরদারি সরিয়েছিল ওয়াশিংটন।

    সূত্র: আল জাজিরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব 5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 5:20 PM ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: সিলেটে-বাণিজ্যমন্ত্রী 5:09 PM সংঘাতে চার দেশের ফ্লাইট স্থগিত 5:09 PM যুক্তরাষ্ট্র-তেহরান যুদ্ধ: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত 4:20 PM আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী; যা জানাল পুলিশ 3:52 PM জরিপ: ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী 3:30 PM কাতার ও বাহরাইনে হামলা