• শিরোনাম

    বাংলাদেশ অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, শিশু নিহত

      প্রতিনিধি 11 January 2026 , 11:17:45 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ অভ্যন্তরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্র জানায়, সীমান্তের কাছাকাছি এলাকায় থাকা অবস্থায় হঠাৎ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

    বিজ্ঞাপন

    স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে হোয়াইক্যং সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতারদ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। এরই মধ্যে গত বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। রোববার সকালে গুলি করতে করতে আরাকান আর্মির সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় এক শিশু ও এক যুবক। পরে হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

    ঘটনার পরপরই ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা সীমান্তে নিরাপত্তা জোরদারসহ বিজিবির কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

    টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিতে এক শিশু নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:33 PM সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি: প্রধানমন্ত্রী 9:27 PM জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে 7:29 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 7:01 PM ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার: বাসায় বিশ্রামে তানিয়া বৃষ্টি 6:47 PM ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনকে দফতর বণ্টন 5:31 PM মিসরে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত 5:20 PM ফাহিমার অলরাউন্ড নৈপুণ্য: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 5:11 PM শনিবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 4:52 PM সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ 4:31 PM বাংলাদেশ ও মালয়েশিয়া: দুই প্রধানমন্ত্রীর টেলিফোনে শুভেচ্ছা বিনিময়