• জাতীয়

    স্বাধীনতার ঘোষক হিসেবে, জিয়াউর রহমানের নাম পাঠ্যবইয়ে সংযোজন

      প্রতিনিধি 9 January 2026 , 5:51:38 প্রিন্ট সংস্করণ

    স্বাধীনতার ঘোষক হিসেবে, জিয়াউর রহমানের নাম পাঠ্যবইয়ে সংযোজন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৬-শিক্ষাবর্ষের জন্য প্রণীত নতুন পাঠ্যবইয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ও পরিমার্জন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বইগুলোতে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার পরবর্তী রাজনৈতিক শাসনব্যবস্থা এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে হালনাগাদ তথ্য সংযোজন করা হয়েছে।

    নতুন পাঠ্যবই পর্যালোচনায় দেখা যায়, ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ জিয়াউর রহমানের নাম যুক্ত করা হয়েছে।

    বিজ্ঞাপন

    এ ছাড়া দেশের রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণঅভ্যুত্থান, ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার পতন ও তার পলায়নের তথ্যও তুলে ধরা হয়েছে। অপরদিকে, বাংলা ও ইংরেজি বইয়েও কিছু পরিমার্জন করা হয়েছে। সংশোধিত পাঠ্যবইগুলো ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শুরু হয়েছে।

    ২০২৬ সালের অষ্টম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের তৃতীয় অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর অপারেশন সার্চলাইটের পর নেতৃত্বশূন্য পরিস্থিতিতে তৎকালীন মেজর জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।

    নবম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের দ্বিতীয় অধ্যায় ‘বাংলাদেশের স্বাধীনতা’ অংশেও একইভাবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

    এছাড়া কৃষি ও অর্থনীতিতে জিয়ার অবদানের কথা উল্লেখ করে বলা হয়েছে, খাল খনন, ফসল বহুমুখীকরণ, স্থানীয় সরকার শক্তিশালীকরণ এবং প্রতিযোগিতামূলক অর্থ ব্যবস্থায় রূপান্তরের মাধ্যমে শিল্প ও রপ্তানি খাতে গতি আসে-বিশেষ করে পোশাক শিল্পে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:55 PM মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়! মুখ খুললেন মেহজাবীন 12:45 PM ৯৬৫ গোলের মাইলফলকে রোনালদো, আল নাসরের টানা দশম জয় 12:37 PM প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ 12:15 PM সংঘবদ্ধ ধর্ষণ: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড 11:59 AM নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে-ধাপে বাস্তবায়ন হবে : আমিনুল হক 11:38 AM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী, করবেন বইমেলার উদ্বোধন 11:18 AM আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের 9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী