• আন্তর্জাতিক

    খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের আনুষ্ঠানিক শোক প্রকাশ

      প্রতিনিধি 7 January 2026 , 6:52:07 প্রিন্ট সংস্করণ

    প্রয়াত-সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (বামে) এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ছবি: বাসস।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন-জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

    গত ২ জানুয়ারি পাঠানো ওই বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত।’ প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার (৭ জানুয়ারি) শোকবার্তাটি প্রকাশ করে।

    বিজ্ঞাপন

    অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ এবং প্রয়াত নেত্রীর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান অধিকার করে আছেন। দীর্ঘদিনের জনসেবা ও নেতৃত্বের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন।’

    শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেন, শোকের এই সময়ে তিনি প্রয়াত নেত্রীর পরিবার ও স্বজনদের পাশাপাশি বাংলাদেশ সরকার এবং দেশের মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছেন।

    বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেতৃত্বের জন্য পরিচিত বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

    সুত্র- ঢাকা, ৭ জানুয়ারি-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের