• জাতীয়

    নির্বাচন পর্যবেক্ষণে ৩০ দেশকে আমন্ত্রণ

      প্রতিনিধি 7 January 2026 , 12:21:35 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    নির্বাচন কমিশন (ইসি)।ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের জন্য ৩০টি দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নসহ পাঁচটি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০০৮ সালের পর আসন্ন নির্বাচনে সবচেয়ে বেশি বিদেশি পর্যবেক্ষক অংশ নেবেন বলে আশা করছে কমিশন।

    ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানায়, এরই মধ্যে বিভিন্ন দেশ ও সংস্থার কাছে আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। কোন কোন দেশ ও সংস্থা এতে অংশ নেবে তা শিগগিরি চূড়ান্ত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে প্রায় ১৮ বছর এবারের নির্বাচনে বড় পরিসরে বিদেশি পর্যবেক্ষকরা অংশ নিতে নেবেন।

    বিজ্ঞাপন

    এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের (ইইউইওএম) প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভারস আইজাবস আগামী বৃহস্পতিবার ঢাকায় আসছেন। পাঁচ দিনের সফরের তিনি প্রধান উপদেষ্টা ছাড়াও প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করবেন। এর পাশাপাশি আইভারস আইজাবস বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, নাগরিক সমাজ, বিদেশি কূটনীতিক এবং অংশীজনদের সঙ্গে নির্বাচনের নিয়ে মত বিনিময় করবেন।

    আসন্ন নির্বাচনে ইইউইওএমের পক্ষ থেকে সব মিলিয়ে এবার ১৭৭ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত থাকবে।

    ইউরোপের এসব পর্যবেক্ষক দলে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ঢাকায় কর্মরত ইউরোপীয় মিশনের প্রতিনিধিরাও যুক্ত হবেন। ইউরোপের নির্বাচন পর্যবেক্ষক দলের অগ্রবর্তী প্রতিনিধিরা গত ২৯ ডিসেম্বর ঢাকায় এসেছেন। ১০ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইইউইওএমের উপ প্রধান ইন্তা লাস।

    ইসি ইইউ, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই), কমনওয়েলথসহ পাঁচটি আন্তর্জাতিক সংস্থাকে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের