• অপরাধ

    উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

      প্রতিনিধি 6 January 2026 , 2:39:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।

    বিজ্ঞাপন

    উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এ সময় তাদের হেফাজত হতে চার পুরিয়া হেরোইন, ৩ পুরিয়া গাঁজা, এক বোতল দেশি মদ ও অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলো- মো. শাহ আলম (৪০), মো. শাহাদাৎ (৩৫), মো. আরমান (২৭), কাজী আল মুরছালীন (২৪), মো. সোহেল রানা (৪০), শাহারিয়ার হাসান ভূইয়া (৩১), মো. আলামিন (৩৪), জয়দেব (২৩), মো. হৃদয় (২১), মো. ছগির হোসেন (৪২), মো. মিলন মিয়া (২৪), মো. শাওন বিশ্বাস (২৩), অনিক রাজবংশী (২৩), মো. নূর হোসেন (২২) ও মো. মাসুদ (১৯) ।

    এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের