• আইন-আদালত

    বিচারপ্রার্থী-আইনজীবী ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিতের কথা বললেন প্রধান বিচারপতি

      প্রতিনিধি 4 January 2026 , 8:02:08 প্রিন্ট সংস্করণ

    প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। -ফাইল ছবি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন-প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে দেয়া সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

    এ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘আমি বিচার অঙ্গনে আগত বিচারক, আইনজীবী ও বিপুল সংখ্যক বিচারপ্রার্থীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আগ্রহী’।

    বিজ্ঞাপন

    এ সময় আইনজীবীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করতে বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতি আহবান জানান। সেই সাথে আদালত প্রাঙ্গণের ভেতরে ও বাইরে পেশার মর্যাদা ও পবিত্রতা রক্ষার জন্য আইনজীবীদের প্রতি আহবান জানান প্রধান বিচারপতি।

    পরিশেষে প্রধান বিচারপতি বলেন, আসুন, আমরা সবাই মিলে এই দেশকে বসবাসের উত্তম স্থানে পরিণত করার চেষ্টা করি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম শান্তি ও সমৃদ্ধির সঙ্গে এগিয়ে যেতে পারে।

    সংবর্ধনায় বক্তৃতা করেন-অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

    এ ছাড়াও অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সিনিয়র আইনজীবী, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ