• সর্বশেষ সংবাদ স্ক্রল

    সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে রয়েল বেঙ্গল টাইগার

      প্রতিনিধি 4 January 2026 , 11:32:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মোংলার সুন্দরবনের শরকির খাল সংলগ্ন বনাঞ্চলে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। বাঘটি উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে রবিবার সকালে উদ্ধার অভিযান শুরু করবে বনবিভাগ।

    সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের বনাঞ্চলের ভেতরে শিকারিদের পেতে রাখা ফাঁদে বাঘটি আটকে পড়ে। শনিবার দুপুরের পর ঘটনাটি জানার পর বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে বাঘটির উপস্থিতি নিশ্চিত করেন।

    বিজ্ঞাপন

    তিনি আরও জানান, খাল পাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে বাঘটি ফাঁদে আটকে রয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকা কর্ডন করে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে না পারে।

    বনবিভাগ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ফাঁকা গুলি ছুঁড়ে শব্দ সৃষ্টি করা হবে, যাতে বাঘটি মানুষের বসতি এলাকা থেকে দূরে থাকে। এদিকে বাঘ উদ্ধারে ঢাকাসহ সংশ্লিষ্ট এলাকা থেকে বনবিভাগের একজন ভেটেরিনারি সার্জনকে আনা হচ্ছে। তিনি রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে।

    উদ্ধার অভিযানে বাঘটিকে ট্যাংকুলাইজার গুলির মাধ্যমে অচেতন করা হবে। ট্যাংকুলাইজার প্রয়োগের পর প্রায় আধা ঘণ্টা বাঘটি অচেতন থাকবে। এ সময় ফাঁদ থেকে বাঘটিকে মুক্ত করা হবে। যদি বাঘটি অন্য কোনো আঘাতে অসুস্থ হয়ে থাকে, তাহলে প্রাথমিক চিকিৎসা শেষে সেটিকে লোহার খাঁচায় করে খুলনা অথবা ঢাকার বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের