• জাতীয়

    নির্বাচন ভবন থেকে গুলশানের বাসায় ফিরেছেন তারেক রহমান

      প্রতিনিধি 27 December 2025 , 4:48:26 প্রিন্ট সংস্করণ

    নির্বাচন ভবন থেকে গুলশানের বাসায় ফিরেছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আগারগাঁও নির্বাচন কমিশন অফিসের কাজ শেষে দুপুর ২টা ২৫ মিনিটে গুলশানের বাসভবনে প্রবেশ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে বাসভবন থেকে বের হয়ে বিভিন্ন কর্মসূচি শেষ করে তিনি বাসায় ফেরেন।

    এ দিন সকাল ১০টা ৪০মিনিটে বাস ভবন থেকে বের হয়ে ১১টার কিছু পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি ও শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। পরে তারেক রহমান চলে যান আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে। দুপুর ১টা ১০ মিনিটের সময় তিনি তার এনআইডি রেজিস্ট্রেশনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

    বিজ্ঞাপন

    এরপর তিনি নির্বাচন ভবন থেকে বের হয়ে সোজা চলে যান, বনানী কবরস্থানে ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবরস্থানে। ফাতেহা পাঠ ও মোনাজাতের পর বের হয়ে পাশে বনানী সামরিক কবরস্থানে শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া করেন।

    এ সময় দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান, প্রো-ভিসি মামুন আহমেদ, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়েদুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তারেক রহমানের এপিস মিয়া নূর উদ্দিন অপু, বিশেষ সহকারী আতিকুর রহমান রুমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর ৩ মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে তার নাগরিক অধিকার প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হলো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ