• জাতীয়

    নির্বাচন নিয়ে মার্কিন বিশেষ দূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

      প্রতিনিধি 22 December 2025 , 11:35:06 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

    প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং বাংলাদেশের তরুণ রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয় বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    বিজ্ঞাপন

    ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্বের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান, কারণ বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনতে সফল হয়েছিল। মার্কিন বিশেষ দূত শহীদ ওসমান হাদির বৃহৎ জানাজা নিয়েও আলোচনা করেন।

    প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকরা নির্বাচনি প্রক্রিয়া ব্যাহত করার জন্য কয়েক মিলিয়ন ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উসকে দিচ্ছেন। তবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে।

    তিনি বলেন, নির্বাচনের আগে আমাদের প্রায় ৫০ দিন সময় রয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা এটাকে অসাধারণ করে তুলতে চাই।

    এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:11 PM দায়িত্ব শেষে উপদেষ্টারা কে কী করবেন? 9:00 PM জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা 8:53 PM নতুন সরকারের সংসদে প্রথম অধিবেশন কবে 8:34 PM কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা 8:27 PM শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ 8:02 PM চরমোনাই পীরের বাসায় গেলেন তারেক রহমান 7:47 PM শপথের দিন কোন পথ দিয়ে যাবেন; জানাল ডিএমপি 7:32 PM জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি 4:28 PM রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত 4:01 PM ইফতারে তৃপ্তি মেটাবে যে ৮ টি শরবত