• জাতীয়

    ‘এবারের বিজয় দিবস হোক, জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন’

      প্রতিনিধি 15 December 2025 , 8:23:01 প্রিন্ট সংস্করণ

    প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া ও গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে তা যে কোনো মূল্যে রক্ষার শপথ নেয়ার দিন’। ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে প্রধান উপদেষ্টা সোমবার এসব কথা বলেন।

    প্রধান উপদেষ্টা বলেন, ‘১৬ ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে আমরা পাই কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ। অনেক ত্যাগ-তিতিক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে পাই একটি স্বাধীন জাতিসত্তা আর এই লাল-সবুজের পতাকা।’ তিনি এই দিনে দেশে ও বিশ্বজুড়ে বসবাসরত সকল বাংলাদেশিকে বিজয়ের উষ্ণ শুভেচ্ছা জানান।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, ‘আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে যাঁরা আত্মত্যাগ করেছেন, সে সব বীর শহীদদের। তাঁদের এই আত্মদান আমাদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা ও সাহস যোগায়, সকল সংকটে-সংগ্রামে দেখায় মুক্তির পথ।’

    তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলোতে তা বারবার স্বৈরাচার আর অপশাসনে ম্লান হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে, দেশের আপামর জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে আজ আমরা সেই কর্মযজ্ঞের সফল পরিসমাপ্তির পথে এগিয়ে যাচ্ছি।’

    ড. ইউনূস আশা প্রকাশ করেন, এর মাধ্যমে আগামীর বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সমূলে উৎপাটিত হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির পাশাপাশি নিশ্চিত হবে জনমুখী ও টেকসই উন্নয়ন। ‘আসুন, বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে পূর্ণতা দিতে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সকলে মিলে হাতে হাত রেখে এগিয়ে যাই শান্তি এবং সমৃদ্ধির পথে।’

    সুত্র: বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ