• জাতীয়

    ১৬ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি থেকে কার্যকর হবে মোবাইল রেজিস্টার

      প্রতিনিধি 15 December 2025 , 7:42:58 প্রিন্ট সংস্করণ

    ১৬ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি থেকে কার্যকর হবে মোবাইল রেজিস্টার। বিটিআরসি’র লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশে মোবাইল ফোন চুরি ও অবৈধ আমদানি রোধে নির্ধারিত ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম চালুর তারিখ পুনরায় পেছানো হয়েছে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বরের পরিবর্তে এখন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এনইআইআর কার্যকর হবে।

    বিজ্ঞাপন

    সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিটিআরসির জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীর কাছে যেসব আমদানিকৃত হ্যান্ডসেট অবিক্রিত বা মজুদ আছে, সেগুলোর আইএমইআই ও অন্যান্য তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য আগে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছিল।

    কিন্তু অনেক ব্যবসায়ী এখনো তাদের হ্যান্ডসেটের তথ্য জমা দিতে পারেননি। তাদের সুবিধার জন্য ১৬ ডিসেম্বরের পরিবর্তে এখন ১ জানুয়ারি ২০২৬ থেকে এনইআইআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    একই সঙ্গে এসব হ্যান্ডসেটের আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে neir@btrc.gov.bd ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাট অনুযায়ী তথ্য দেয়ার জন্য সব মোবাইল ফোন ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব 5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 5:20 PM ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: সিলেটে-বাণিজ্যমন্ত্রী 5:09 PM সংঘাতে চার দেশের ফ্লাইট স্থগিত 5:09 PM যুক্তরাষ্ট্র-তেহরান যুদ্ধ: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত 4:20 PM আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী; যা জানাল পুলিশ 3:52 PM জরিপ: ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী 3:30 PM কাতার ও বাহরাইনে হামলা