• বাণিজ্য

    স্বর্ণের দাম-প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ

      প্রতিনিধি 12 December 2025 , 8:16:34 প্রিন্ট সংস্করণ

    স্বর্ণের ভরি
    দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    যেটি শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। আর নতুন এই দামে গ্রাহকদের কিনতে হবে সোনা। এর আগে সবশেষ গত ২ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। টানা ২ দফায় বাড়ানোর পর ওই দিন ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

    নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।

    সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৪ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যেখানে ৫৬ বারই দাম বাড়ানো হয়েছে, আর দাম কমেছে মাত্র ২৭ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের