• সর্বশেষ সংবাদ স্ক্রল

    পদ্মা নদীতে ধরা পড়ল ৩০ কেজি ওজনের কাতলা মাছ

      প্রতিনিধি 12 December 2025 , 3:38:25 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া প্রায় ৩০ কেজি ওজনের এক কাতলা মাছ ১ লাখ ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (১২ ডি‌সেম্বর) সকালে পদ্মা নদীতেই কাতলা মাছটি বিক্রি হয়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক সৌদিআরব প্রবাসী মাছটি কিনেন।

    এর আগে এদিন ভোরের দিকে পদ্মা নদীর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার জেলে মন্টু হালদারের চাপ জালে মাছটি ধরা পড়ে।

    কয়কেজন মৎস্যজীবী ও ব্যবসায়ী জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীররাতের দিকে হরিরামপুর উপজেলার বাল্লা এলাকায় পদ্মা নদীতে জেলে মন্টু হালদার ও তার দল চাপজাল ফেলেন। শুক্রবার ভোরের দিকে জালে প্রচন্ড রকমের ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। দ্রুত জাল গুঁটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বিশাল আকারের এক কাতলা মাছ। এত বড় কাতলা দেখে জেলেরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। যোগাযোগ করতে থাকেন রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে।

    বিজ্ঞাপন

    এ সময় দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ এর সঙ্গে যোগাযোগ হয়। খবর পেয়ে শাহজাহান শেখ নদীতে ছুটি যান। এ সময় জেলে মন্টু হালদারের সঙ্গে যোগাযোগ করে দরদাম শেষে কাতলাটি কিনেন।

    দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, সকালে বিশাল আকারের এক কাতলা মাছ পদ্মা নদীতে ধরা পড়ার খবর পেয়ে জেলে মন্টু হালদারের সঙ্গে যোগাযোগ করতে থাকি। সকালেই তার নৌকায় গিয়ে এতবড় কাতলা দেখে আমরা অবাক হয়ে যাই। পরে দরদাম করে ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে ১ লাখ ৫ হাজার টাকায় কিনে নেই।

    শাহজাহান শেখ আরও জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক সৌদিআরব প্রবাসী ভাইয়ের বড় কাতলা মাছের অর্ডার থাকায় সাহস করে দরদাম করে নিয়ে নেই। ওজন দিয়ে দেখি কাতলাটির ওজন প্রায় ৩০ কেজি। পরে ওই প্রবাসী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কেজি প্রতি ১০০ টাকা করে লাভ রেখে ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে ১ লাখ ৮ হাজার টাকায় বিক্রি করেছি। নগদ টাকা হাতে পাওয়ার পর মাছটি সকালেই কুষ্টিয়ায় পাঠিয়েছি।

    তিনি আরও জানান, এতবড় কাতলা মাছ আমার জানা মতে এ মৌসুমে তেমন ধরা পড়েনি। এক কাতল মাছ বিক্রি করেই জেলে মন্টু লাখপতি। আমি ব্যবসায়ী হলেও সব টাকা তো জেলেরা পয়েছে। তারপরও জেলেদের পাশাপাশি আমরাও খুশি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:39 AM পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 11:26 AM পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩