• রাজনীতি

    “নির্বাচন বানচালে কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না”

      প্রতিনিধি 12 December 2025 , 2:40:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

    বিজ্ঞাপন

    এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন। যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।

    এছাড়া যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের এই সরকার কঠোর হাতে দমন করবে।

    কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা পলিটিক্যালি শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে, কিন্তু তারা সেটা না করে তাদের সরকার ও তাদের কর্মীরা সবাই রাইফেল পিস্তল নিয়ে নেমেছে বাচ্চাকাচ্চা ছেলেদের খুন করার।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান