• শিরোনাম

    মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: আহত ১৫

      প্রতিনিধি 13 September 2025 , 6:44:31 প্রিন্ট সংস্করণ

    - মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাদারীপুর জেলার ঘটকচরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।

    বিজ্ঞাপন

    পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে চন্দ্রা নামের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় এলে, বাসটির সঙ্গে ঢাকা থেকে আসা বরিশালগামী গ্রিনভিউ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চন্দ্রা পরিবহনের বাসটি খাদের দিকে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে।

    মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে চন্দ্রা পরিবহন চালকের অবস্থা গুরুতর।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:15 PM রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 5:59 PM রোজার মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে চায় ইসি 5:57 PM সৌদির হিসেবে বাংলাদেশে আজ প্রথম তারাবি: কাল থেকে রোজা শুরু 5:17 PM গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 5:08 PM রমাদানে সেহরি-ইফতার ও তারাবির সময়, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর 4:50 PM এলডিসি ৩ বছর পেছানোর জন্য এখন থেকে কাজ করবো: বাণিজ্যমন্ত্রী 4:41 PM স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি-সিন্ডিকেট থাকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী 4:28 PM মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাব: আইনমন্ত্রী 4:23 PM প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ 3:52 PM যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করব: মির্জা ফখরুল