• জাতীয়

    নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার

      প্রতিনিধি 4 December 2025 , 4:47:02 প্রিন্ট সংস্করণ

    ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

    বিজ্ঞাপন

    ড. ইউনূস বলেন, ‘নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে এবং এটি ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। এটি সাধারণ নির্বাচন নয়, এটি গণঅভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার এই নির্বাচনে পুলিশকে সেভাবেই দায়িত্ব পালন করতে হবে’।

    প্রধান উপদেষ্টা জানান, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দৈবচয়নের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তাদের নির্বাচন করা হয়েছে। আমাদের লক্ষ্য কোনো ধরনের পক্ষপাতিত্ব না হওয়া। নিজের ওপর ছেড়ে দিলে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও পক্ষপাতিত্ব ঢুকে পড়ে। তাই পুলিশকে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে’।

    তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচন এমন হবে, যা বিদেশি পর্যবেক্ষকরাও স্মরণ রাখবে। তারা এটিকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করবে-এরকম নির্বাচন তারা আর কখনো দেখেনি। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে আমরা শহীদদের আত্মত্যাগের মূল্য দিব’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ