• জাতীয়

    এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ

      প্রতিনিধি 2 December 2025 , 5:05:20 প্রিন্ট সংস্করণ

    এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ। ছবি: ক্যাপটেন্স টিভি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। এর ধারাবাহিকতায় তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা দেয়া শুরু করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন এসএসএফ সদস্যরা।

    সোমবার (১ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করছে। প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

    বিজ্ঞাপন

    এদিকে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এসএসএফের নিরাপত্তা পেতে শুরু করেছেন। দুপুর ২টা ২০ মিনিটে ভিভিআইপি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা এভারকেয়ার হাসপাতালে এসে ডিউটি শুরু করেছেন।

    উল্লেখ্য, গত কয়েকদিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন। তবে এরপর খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়ে, মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করেন-তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান ম্যাডাম এখন চিকিৎসা নিতে পারছেন।

    এর আগে ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:33 PM সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি: প্রধানমন্ত্রী 9:27 PM জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, কোন পদে কে 7:29 PM ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 7:01 PM ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার: বাসায় বিশ্রামে তানিয়া বৃষ্টি 6:47 PM ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনকে দফতর বণ্টন 5:31 PM মিসরে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত 5:20 PM ফাহিমার অলরাউন্ড নৈপুণ্য: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ 5:11 PM শনিবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 4:52 PM সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ 4:31 PM বাংলাদেশ ও মালয়েশিয়া: দুই প্রধানমন্ত্রীর টেলিফোনে শুভেচ্ছা বিনিময়