• শিরোনাম

    শাহবাগে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে ‘জুলাই মঞ্চের’ হামলা

      প্রতিনিধি 28 November 2025 , 7:17:04 প্রিন্ট সংস্করণ

    শাহবাগে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে ‘জুলাই মঞ্চের’ হামলা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাউল আবুল সরকারকে গ্রেফতার এবং মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে।

    ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠান চলাকালে জুলাই মঞ্চের কয়েকজন সদস্য এই হামলা চালায় বলে অভিযোগ করেছে আয়োজক এবং অংশগ্রহণকারীরা। তাদের অভিযোগ, উসমান হাদীর নেতৃত্বে পরিচালিত ‘কনসার্ট ফর ঢাকার’ অনুষ্ঠান থেকে কিছু ‘স্বেচ্ছাসেবক’ জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে এই হামলা চালায়।

    বিজ্ঞাপন

    এ বিষয়ে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ বলেন, ‘জুলাই মঞ্চ ও উসমান হাদির ভোটের প্রচারের কনসার্ট থেকে কিছু লোক আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে হামলা চালায়। এটা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ছিল। অংশগ্রহণকারী মিশকাত তানিশা অভিযোগ করে বলেন, ‘তাদের একজন আমাকে জুতা তুলে মারার হুমকি দিয়েছেন।’

    শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা’ এবং ‘জাতীয় সম্প্রীতি বিনষ্টে উদ্ভূত সাংস্কৃতিক চক্রান্ত প্রতিরোধে জুলাই সমাবেশ’-এর আয়োজন করে জুলাই মঞ্চ।

    জুলাই মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত মাসুম বিল্লাহ বলেন, ‘পাশে আমরা আমাদের কর্মসূচিতে ছিলাম এবং তাদের বুঝিয়েছি ধর্ম নিয়ে কটূক্তিকারীদের পক্ষ নিয়ে যাতে কোনও অনুষ্ঠান না করে। কিন্তু তারা তা শোনেনি। এরা যেকোনও পরিস্থিতিতে মেয়েদের সামনে দিয়ে এগিয়ে আসে। এরা মেয়ে নয়, সন্ত্রাসী, তাদের সামনে দিয়ে তারা আক্রমণ চালিয়েছে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান