• অপরাধ

    পৌরসভা কার্যালয়ের কক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার

      প্রতিনিধি 26 November 2025 , 11:31:10 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা কার্যালয়ের একটি কক্ষ থেকে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি হত্যার শিকার হয়েছেন।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। নিহত মর্জিনা বেগম পৌর এলাকার দেবগ্রাম গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী। তিনি সড়ক বাজারে পৌরসভা ভবনের পাশে সবজি বিক্রি করতেন।

    বিজ্ঞাপন

    পুলিশ জানায়, পৌরসভা কার্যালয়ের একটি কক্ষের মেঝেতে মর্জিনার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ এসে গলায় পরনের কাপড় পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলা হলেও কী কারণে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও পরিষ্কার নয়। তদন্ত চলছে।

    আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে জানার চেষ্টা চলছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:57 AM ভেঙে গিয়েছে উপদেষ্টা পরিষদ; গ্যাজেট প্রকাশ 11:51 AM কলেজ-মাদ্রাসায় ছুটি শুরু, বন্ধ ২৮ মার্চ পর্যন্ত 11:47 AM প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা 11:40 AM জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা 11:34 AM আজ সচিবালয়ে প্রথম দিন প্রধানমন্ত্রীর 11:31 AM প্রধানমন্ত্রীর হাতে গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় 10:44 PM সৌদিতে বুধবার থেকে রোজা শুরু 10:40 PM প্রধানমন্ত্রীর একান্ত ও সহকারী একান্ত সচিব নিয়োগ 9:17 PM মাঠ থেকে মন্ত্রিসভায়: ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক আমিনুল হক 8:54 PM মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ