• জাতীয়

    কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে সিইসি’র বৈঠক

      প্রতিনিধি 23 November 2025 , 4:36:33 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটের প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে।

    রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের কক্ষে গুরুত্বপূর্ণ এ বৈঠক শুরু হয়।

    নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এ সময় ইসির সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

    বিজ্ঞাপন

    চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশীদারের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সফরে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন ও সমৃদ্ধির ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগিতা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

    এর আগে ২৬ অক্টোবর কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ